-->
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুরুত্বপূর্ণ এই সিরিজে অফিসিয়ালের দায়িত্ব পাওয়া প্রত্যেকেই বাংলাদেশি ।

মিরপুরে অনুষ্ঠিতব্য প্রতিটি ম্যাচে আইসিসি প্রণীত ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।


১ সেপ্টেম্বর, সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। এছাড়া মাসুদুর রহমান মুকুল টিভি আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।

৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল থাকবেন অন ফিল্ড আম্পায়ার হিসেবে। গাজী সোহেল টিভি আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

৮ সেপ্টেম্বর সিরিজের পরের ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন তানভীর আহমেদ ও গাজী সোহেল। এই ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে মাসুদুর রহমান মুকুল ও শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। এই ম্যাচে শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ অন ফিল্ড আম্পায়ার এবং গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল যথাক্রমে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

একনজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা


ম্যাচম্যাচ রেফারিঅন ফিল্ড আম্পায়ারঅন ফিল্ড আম্পায়ারটিভি আম্পায়ারচতুর্থ আম্পায়ার
১ম টি-টোয়েন্টিনিয়ামুর রশিদ রাহুলশরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতগাজী সোহেলমাসুদুর রহমান মুকুলতানভীর আহমেদ
২য় টি-টোয়েন্টিনিয়ামুর রশিদ রাহুলমাসুদুর রহমান মুকুলতানভীর আহমেদশরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতগাজী সোহেল
৩য় টি-টোয়েন্টিনিয়ামুর রশিদ রাহুলশরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতমাসুদুর রহমান মুকুলগাজী সোহেলতানভীর আহমেদ
৪র্থ টি-টোয়েন্টিনিয়ামুর রশিদ রাহুলতানভীর আহমেদগাজী সোহেলমাসুদুর রহমান মুকুলশরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত
৫ম টি-টোয়েন্টিনিয়ামুর রশিদ রাহুলশরফদ্দৌলা ইবনে শহীদ সৈকততানভীর আহমেদগাজী সোহেলমাসুদুর রহমান মুকুল

0 Response to "বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article